সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৪:৫৭ পিএম  আপডেট: ০৩.০১.২০২৫ ৬:৩২ পিএম  (ভিজিট : ৩১৫)
X

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গের সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। এক্সের (সাবেক টুইটার) অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে, সেই টাকা দিয়ে ভারতবিরোধী কাজ করবে বাংলাদেশ। তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন।’ 

পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার পক্ষপাতী তিনি। 

পোস্ট করার সাথে সাথেই নানা মন্তব্য শুরু করেন নেটিজেনরা। একজন লিখেছেন, বাংলাদেশের আছে টা কি যে বয়কট করব! ওরাই আমাদের জিনিস ইউজ করে।

অন্য একজন লিখেছেন, বাংলাদেশি পণ্য যে বিক্রি করবে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে। 

এর আগে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ভারতের আলু, পেঁয়াজ বাংলাদেশে রফতানি বন্ধ ও বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা না দেয়ারও দাবি তুলেছিলেন।

তবে বিজেপির কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর এ দাবিগুলোর ব্যাপারে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলেই মূলত প্রতিবাদ শুরু করেন এ নেতারা।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝