রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ২৪৭)
X

বিশ্বের জনসংখ্যা গত বুধবার ৮০৯ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। সংস্থার তথ্যমতে, গত বছর বিশ্বজুড়ে প্রায় ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। 

২০২৩ সালের হিসাবে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটির জনসংখ্যা এখন ১৪১ কোটির বেশি। ভারতের পরেই রয়েছে চীন, যা জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২টি শিশুর জন্ম হবে, আর মৃত্যুর হার থাকবে প্রতি সেকেন্ডে ২টি। ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা বেশি ছিল। ২০২৩ সালে প্রায় সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো আরও বলছে, নতুন বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশু জন্মাবে এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হবে। পাশাপাশি, প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে যুক্ত হবেন। এই তথ্য প্রতিবছর বছরের শেষে জনসংখ্যার পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো।


আ. দৈ./ সাধ



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝