সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে কমলাপুর রেলস্টেশনের মনিটরে নীল ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:১৭ পিএম   (ভিজিট : ৪৩০)
X

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে নীল ছবি (পর্নো ভিডিও) প্রদর্শনীর ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে স্টেশনে উপস্থিত যাত্রী এবং আশপাশের মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। 

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রলে ভেসে উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল।

কমলাপুর স্টেশন সূত্র বলছে, রাত আড়াইটার দিকে হঠাৎ অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে পর্নো ভিডিও চলা শুরু হয়। এ সময় সেখানে থাকা যাত্রী ও অন্যরা বিব্রত হয়ে পড়েন। উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে এক ব্যক্তি পাথর ছুড়ে মনিটর ভেঙে ফেলেন!

রেলস্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, রাত ২টার পরে ডিসপ্লে বোর্ডে যেখানে ট্রেন নম্বর থাকে, তার পাশে অনুসন্ধান বোর্ডে কিছু পর্নো ছবি চলতে থাকে। কে বা কারা এ কাজ করেছে, এই বিষয়ে তদন্ত চলছে।

এই কর্মকর্তা বলেন, এর আগেও একবার আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা উঠেছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এখন প্রযুক্তি এমন হয়েছে যে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণে নিয়ে এমন ভিডিওটি চালানো হয়েছিল।

কমলাপুর রেলস্টেশনে বিব্রতকর এই ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদ্‌ঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তারা।

মহিউদ্দিন আরিফ বলেন, এর আগে একবার স্ক্রিনে “আওয়ামী লীগ জিন্দাবাদ” ভেসে উঠেছিল, এর পর থেকে ওই ডিসপ্লে বোর্ড সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। এবার যে স্ক্রিনে এই বিব্রতকর ভিডিও দেখানো হয়েছে, সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি সহজ ভিনসেন্ট কোম্পানির তৈরি। আমরা ইতিমধ্যে তাদের চিঠি দিয়েছি, যাতে ডিসপ্লেতে কোনো অননুমোদিত কিছু না আসে। তবে এত সুরক্ষার পরও এমন কিছু কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

মহিউদ্দিন আরিফ জানান, রেলের পক্ষ থেকে আগেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছিল। এরপরও এই ঘটনার পুনরাবৃত্তি কীভাবে ঘটল, তা নিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝