রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৩ বিভাগে বৃষ্টি, কমবে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২১১)
X

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার মধ্যে দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপর ২৪ ঘণ্টা দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় অবস্থান করা নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে শনিবার (২১ ডিসেম্বর) রাতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

গত ২৪ ঘন্টায় কয়রায় ৭ মিলিমিটিার, বরিশাল ও ভোলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উত্তর পশ্চিম দিকে সামান্য অগ্রসর হতে পারে। এটি উপমহাদেশীয় বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা বিহার ও তৎসংগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

আ. দৈ/ আফরোজা



Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝