সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বালুবাহী ট্রলির ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ১৭২)
X

পাবনায় অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক কনস্টেবল। 
 
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রলির চালক ও তার সহকারীকে আটক করেছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মাসুদ রানা (২৮)। আহত হয়েছেন মো. মোস্তাফিজ (২৯)। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজন সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে মোটরসাইকেলে করে কনস্টেবল মাসুদ রানা ও মো. মোস্তাফিজ জেলা সদর থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারে বালুবাহী একটি ট্রলি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান। স্থানীয় লোকজন মোস্তাফিজকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রলির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে ভাঁড়ারা ইউনিয়নের পার্শ্ববর্তী পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলিতে ওই বালু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ট্রলিগুলো বেপরোয়া গতিতে চলাচল করে।

শ্রীপুর গ্রামের এক বাসিন্দা বলেন, অদক্ষ চালকেরা বালু বহনকারী ট্রলি চালান। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। ট্রলি চলাচলের কারণে রাস্তারও অনেক ক্ষতি হয়। বালু ছিটকে পড়ে পরিবেশ নষ্ট হয়।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝