সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘মাইকেল চাকমার অভিযোগে তদন্ত শুরু হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৩২ পিএম   (ভিজিট : ২৫৬)
X

গুমের শিকার হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ’র নেতা মাইকেল চাকমার মৌখিক অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করা হবে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, আইনের বিধান অনুযায়ী নেতা মাইকেল চাকমার মৌখিক অভিযোগ প্রসিকিউশন আমলে নিয়েছে। কয়েকদিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেয়ার পর, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত কাজ শুরু করবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

এর আগে আজ বুধবার (১৮ডিসম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাইকেল চাকমা গুমের অভিযোগ দায়ের করেন।

এই দিন সকাল দশটায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দায়ের করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদ।

মাইকেল চাকমার অভিযোগ, ২০১৯ সালের ৯ই এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ৫ বছর ৪ মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গুম করা হয়েছে বলে দাবি মাইকেল চাকমার।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর ৭ আগস্ট ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

আ. দৈ/ আফরোজা






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝