রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

রবিবার, ৮ নভেম্বর ২০২৬
৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৮:১৬ পিএম  (ভিজিট : ৩)
X

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা ও আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কৃষকরা বিক্রি করতে চাইলে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টনের বেশি ধান কিনবে, সেই ব্যবস্থা রাখা হয়েছে।

আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর শুরু হবে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর ও ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।

রপ্তানির কারণে নয়, উৎপাদন কম হওয়ায় সুগন্ধি চালের দাম বেড়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রশ্নের জবাবে আরো উল্লেখ করা হয়, সরকার সুগন্ধি চাল ব্যাপকভাবে রপ্তানি করেছে, তেমন না। এ সময় আরো জানানো হয়, অল্প পরিমাণ রপ্তানি হয়েছিল, বর্তমানে রপ্তানি বন্ধ আছে।

দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় জানতে ভূমি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় জরিপ চালাচ্ছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে, এই কমিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়ার ব্যাপারে সুপারিশ করবে।


আ দৈ/ এস এন



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝