বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
দেবী দুর্গার অভিনয় করে চাপে আছেন এমপি রুমিন ফারহানা
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৫৭ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৮:০২ পিএম  (ভিজিট : ৯)
X

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পূজামণ্ডপে দেবী দুর্গার ভূমিকায় নিজেকে উপস্থাপন কররেন।   প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। এ নিয়ে বিতর্কের মধ্যে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম ও সামাজিক অনাচার নিয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে বিভিন্ন অপরাধ ও অনিয়মের উদাহরণ তুলে ধরে রুমিন ফারহানা লেখেন, ‘বলাৎকারে ধর্ম যায় না’, ‘ঘুষ খেলে ধর্ম যায় না’, ‘শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না’, ‘মানুষ খুনে ধর্ম যায় না’ এবং ‘নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না’। এভাবে মোট ২২টি বিষয় উল্লেখ করে তিনি ধর্মকে অন্যায় ও অনৈতিক কাজের ঢাল হিসেবে ব্যবহারের সমালোচনা করেন।  পোস্টের শেষে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

একই পোস্টে তাকে নিয়ে তৈরি একটি ছবি শেয়ার করে দুর্গাপ্রতিমার হাতের সংখ্যা নিয়েও মন্তব্য করেন রুমিন। তিনি লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

এর আগে মঙ্গলবার আশুগঞ্জের লালপুরের সূর্যকান্দি দাসপাড়ার একটি পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শন করেন রুমিন ফারহানা। পরে সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আ. দৈ./ একে

 



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝