শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
নতুন ভোটার ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ০)
X

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার নিবন্ধন ও আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুই ধরনের আবেদন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে।

শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয় থেকে এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর। এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে এবং ৩ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আবেদন ইস্যু করতে হবে।

অন্যদিকে, ভোটার তালিকা হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে ৫ নভেম্বর। তালিকায় ভুলত্রুটি থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তি হবে ২৩ নভেম্বর। সিদ্ধান্তগুলো তালিকায় অন্তর্ভুক্ত করে ২৫ নভেম্বর চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া এবং ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার তালিকার ডেটাবেইসে নিবন্ধিত যোগ্য ব্যক্তিদের হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জনসাধারণকে তা যাচাই এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন করার বিষয়ে সচেতন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। এ জন্য মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা এবং স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া ভোটার তালিকায় নারী-পুরুষের তথ্য অদলবদল, ধর্মসংক্রান্ত ভুলসহ যেকোনো ধরনের ত্রুটি শনাক্ত হলে তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে ইসির। এর আগে নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ ও ভোটার এলাকা পরিবর্তনের কাজ শেষ করতে চায় কমিশন।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝