সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ ২৭ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ০)
X

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। নির্বাচন শেষ হবে ২৭ মে। সোমবার বৈঠক শেষে এ নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি তারিখই বৃহস্পতিবার।

নির্বাচন কমিশনার জানান, প্রতিটি নির্বাচনের ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তফসিল ঘোষণা করবেন। কোনো নির্দিষ্ট অঞ্চলকে আলাদা না রেখে সব জেলায় একযোগে নির্বাচনী কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, জেলা সদর উপজেলাগুলো এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ বিবেচনায় নিয়ে প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝