মো.পুরের খাল পুনরুদ্ধার ও ফুটপাতে হকার থাকবে না
নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, মোহাম্মদপুরের খাল সংস্কার ও পুনরুদ্ধার , ডেঙ্গুিনিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে নগরীতে ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচল নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন,অটোরিক্সা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার এবং ডিএনসিসি।
আজ শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুর চল্লিশ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শন উপলক্ষে বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে সভাপতির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনগণের প্রত্যাশা অনুযায়ী কল্যাণমুখি কাজ করা হচ্ছে।
ডিএনসিসির প্রশাসক বলেন,মিরপুর ১০ এর ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে এবং জনগণ উত্তর সিটি কর্পোরেশনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, মিরপুরের ন্যায় মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।
প্রশাসন জানান,অটো রিক্সা এখন ঢাকা শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর ঢাকা শহরে অটো রিক্সা দেখতে চায় না।এই অটো রিক্সা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার ।
প্রশাসক বলেন,ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে মোহাম্মদপুর বাসি ডিএনসিসির পাশে থেকে কাজ করবে এবং এডিস মশার লার্ভা ধ্বংসের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাবে।
প্রশাসক বাসাবাড়ির ময়লা আবর্জনা ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সবাই একযোগে এগিয়ে আশার আহ্বান জানান।
প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা দিন রাত এমনকি বন্ধের দিনও নিরলস পরিশ্রম করে যাচ্ছে ঢাকা শহরকে একটি নান্দনিক ও সুন্দর নগর হিসেবে জনগণের কাছে তুলে দিতে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা-কর্মচারী ঈদে বিশেষ করে কোরবানিতেও ছুটি পান না তারা ময়লা আবর্জনা ও বর্জ্য পরিষ্কার করতে ব্যস্ত থাকেন।
প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা একে অপরের সাথে জড়িত। কারণ যেখানে ময়লা আবর্জনা বেশি হয় সেখানে বেশি মশা মাছি জন্ম নেয়। তাই মশা নিয়ন্ত্রণে ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা জরুরি । আমরা মশক নিয়ন্ত্রণ ও ময়লা আবর্জনা অপসারণ নিয়ে একযোগে কাজ করছি।
প্রশাসক দাবি করেন ,বিগত সরকারের আমলের তুলনায় মাত্র সাত মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অক্লান্ত প্রচেষ্টায় ঢাকা শহর অনেক সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ এসেছে । তিনি জানান ,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই কম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার ফলে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ এসেছে।
প্রশাসন আরো বলেন, ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি আঞ্চলিক কেন্দ্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছে এবং এই আদালত নগরবাসীকে সচেতনতা হওয়ার আহ্বান জানাচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা আদায় করছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কর্মকাণ্ডে জনগণের সহযোগিতা আহ্বান জানান। প্রশাসক মোহাম্মদপুরবাসীকে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান জানান।
এদিকে পরিদর্শনকালে প্রশাসক বলেন,মোহাম্মদপুরের ৪০ ফিট খাল পুনরুদ্ধার ও করে নান্দনিক করা হবে এবং মোহাম্মদপুরের ফুটপাত হকার মুক্ত করা হবে।
প্রশাসক জানান,আগামী ৪৫ দিন পর্যন্ত এই খাল পরিষ্কার কার্যক্রম চলবে এবং একে নান্দনিক করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছিলেন ।
আ. দৈ./একে




















