শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল হামলা, পুলিশের হাতে আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৩)
X

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, রাত সোয়া ১টার দিকে দুই থেকে তিন মিনিটের জন্য ঘটনাস্থলে অবস্থান করেন দুই মোটরসাইকেল আরোহী। তাঁরা আশপাশ পর্যবেক্ষণের পর দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেল আরোহীরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারে তদন্ত চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝