বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহে যুবক আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ০)
X

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনায় সম্রাট হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কাঞ্চননগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন হামিদুর রহমান চত্বরের ভাস্কর্যে জুতার মালা ঝোলানো দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালাটি অপসারণ করে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ক্ষোভ ও নিন্দা দেখা দেয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, ঘটনায় জড়িত সন্দেহে সম্রাটকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে চত্বরে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কামালুজ্জামান জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

২০১৯ সালের ২৬ মার্চ হামিদুর রহমান চত্বরের ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই দফা ভাস্কর্যটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। চলতি বছরের জুলাইয়েও এটি ভাঙার চেষ্টা করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝