শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
ইরান যুদ্ধের অবসান খুব শিগগিরই, সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের পর: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১০)
X

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ধারণা, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান হতে পারে। শুক্রবার আলাবামার মোবাইলে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘যুদ্ধটি খুব শিগগিরই শেষ হবে’ এবং সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের পরই এর সমাপ্তি ঘটবে।
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানে কার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করবে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সেখানে চুক্তি করার মতো কেউ নেই। এ প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, ‘নক নক—কেউ বাড়িতে নেই।’

সমাবেশে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও বিভিন্ন দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। দেশটির অর্থনীতির অবস্থা নিয়েও কঠোর মন্তব্য করেন তিনি এবং ইরানে মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশ বলে দাবি করেন।

ট্রাম্প আরও বলেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে আসবে। এর আগে গত ২৮ সেপ্টেম্বরও তিনি বলেছিলেন, ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার পথে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের বিষয়ে যোগাযোগ চলছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প একাধিকবার যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কথা বলেছেন। গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যেও তিনি মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝