শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
ফুলছড়িতে প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়ার অভিযোগ
সাঘাটা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:১৮ এএম   (ভিজিট : ৫)
X

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলা বিএনপির সদস্য এবং সাঘাটা ফুলছড়ি আসনে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ, ফুলছড়ি উপজেলা বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক সালাম সরকারের ছবি দিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম মন্ডলের দোয়া ও সমর্থন চেয়ে লাগানো ব্যানার ফেষ্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদের সমার্থকদের বিরুদ্ধে।  

এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শাহ আলম মন্ডল বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তাঁর সমর্থনে লাগানো পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকো ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে। পাশাপাশি জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ এবং ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের ছবিও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাগানো পোস্টারগুলো রাতের আঁধারে বা সুযোগ বুঝে ছিঁড়ে ফেলেছে বিএনপির বহিষ্কৃত নেতা নিশাদের অনুসারী রা। উল্লেখ্য যে টাকা দিয়ে পদ কিনে ৭ মাসের জন্য জেলা বিএনপির সহ-সভাপতি হয়েছিলেন নিশাদ। পূর্ব আওয়ামী সংশিষ্টতা থাকায় দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বহিষ্কৃত হন তিনি। পরবর্তী স্বতন্ত্র ভোট করে কোনমতে জামানত রক্ষা পায় তার। 

এরেন্ডাবাড়ী ইউনিয়নে নিশাদের হয়ে ধানের শীষের বিরুদ্ধে ভোট করার ফলে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারন সম্পাদক-সাংগাঠনিক সম্পাদক নাদেরমাষ্টার-রোকন মন্ডল, সাইফুল, বহিষ্কৃত হয়েছেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে তারা বলেন, যে হাস মার্কা ভোট করা লোকজন প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলে আগুন দিবে এটা মেনে নেওয়া যায় না। তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলে পরিবেশ উত্তপ্ত করা কোনোভাবেই কাম্য নয়।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম মন্ডল বলেন, আমার দোয়া ও সমর্থন চেয়ে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় আমি হতাশ। রাজনৈতিকভাবে সবাই সবার মত প্রকাশের অধিকার রাখে। কিন্তু কারও প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলা সমর্থনযোগ্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ সাইদী বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এদের চরম শাস্তি হবে। অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ভাবেই এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, মতের ভিন্নতাও থাকতে পারে। কিন্তু পোস্টার ছিঁড়ে বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ নষ্ট করা ঠিক নয়। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝