বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
‘স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না’: মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ০)
X

আগামী বছরের জানুয়ারি থেকে দেশের সব ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত ও গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে নিয়মিত নির্বাচনের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যেই আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে রুফটপ সোলার ব্যবস্থা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবন বা প্রতিষ্ঠানে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রথমে নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার পাশাপাশি প্রচলিত ব্যবস্থার ওপর চাপ কমবে বলে জানান তিনি।

সার সংকট নিয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলের সংসদ সদস্য রয়েছেন—এমন এলাকাগুলোতে কৃত্রিমভাবে সার সংকট তৈরি করা হয়েছে। তাঁর দাবি, সরকারের সুনাম ক্ষুণ্ন করতেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

মতবিনিময় শেষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝