বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে মামলা, হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ০)
X

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কেউ ২০০ বা ৫০০ টাকা নিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করে নিজে বাদী হয়ে মামলা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কায়সার কামাল বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার চার কোটির বেশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কথা জানিয়েছিল। পর্যায়ক্রমে হেল্প কার্ডও চালু হবে। এসব কার্ড বিতরণে কোনো ধরনের অর্থ লেনদেন যেন না হয়, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অতীতে ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত দরিদ্রদের পরিবর্তে সচ্ছল পরিবারের সদস্যদের কার্ড দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব অনিয়ম বন্ধ করতেই এবার নিয়মের মধ্যে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দুর্গাপুরে ১০ জন সুপারভাইজার ও ৯৭ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে প্রকৃত তথ্য সংগ্রহ করতে হবে। দরিদ্র ও ছিন্নমূল পরিবারের ঘর থেকে তথ্য সংগ্রহ শুরু করে ধাপে ধাপে তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

কায়সার কামাল বলেন, কাজের ক্ষেত্রে নানা বাধা আসতে পারে। তবে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে কোনো দরিদ্র মানুষ যেন ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝