মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের নির্দিষ্ট ওষুধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৮)
X

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট ধরনের বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্ক সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দেওয়া হয়েছে। নতুন এই সুবিধার ফলে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া নির্দিষ্ট কিছু উচ্চমূল্যের ও বিশেষায়িত চিকিৎসাপণ্য কোনো শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাবে।

শূন্য শুল্ক সুবিধার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে তৈরি চিকিৎসা উপাদান, বন্ধ্যত্ব চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট। এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত কিছু চিকিৎসাসামগ্রী এবং প্রাণিচিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট পণ্যও এই সুবিধার আওতায় রয়েছে। প্রয়োজন অনুযায়ী এসব পণ্যের কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানও শুল্ক ছাড়ের সুযোগ পেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের নীতিমালা অনুযায়ী, যেসব দেশের সঙ্গে দেশটির কার্যকর বা প্রস্তাবিত বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর চুক্তি রয়েছে এবং যেসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্যচাহিদা পূরণে গুরুত্বপূর্ণ, সেসব পণ্যের ক্ষেত্রেই বিশেষ শুল্ক সুবিধা প্রযোজ্য হবে।

শূন্য শুল্ক সুবিধার তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আর্জেন্টিনা, ভারত, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

তবে তালিকায় থাকা মানেই সব ধরনের ওষুধ শুল্কমুক্ত হচ্ছে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট সুবিধার আওতায় না থাকা পেটেন্টযুক্ত সাধারণ ওষুধের ওপর আগের প্রযোজ্য ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে, যদি না সেগুলো অন্য কোনো বিশেষ ছাড়ের যোগ্য হয়। অন্যদিকে সাধারণ জেনেরিক ওষুধের ক্ষেত্রে আলাদা বিধান রাখা হয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেনেরিক ওষুধ এবং এর উপাদান সেকশন ২৩২-এর আওতায় আরোপিত এই শুল্কের অন্তর্ভুক্ত হবে না।

ফলে নতুন সিদ্ধান্তের আওতায় বাংলাদেশের ওষুধশিল্পের বিশেষায়িত ও নির্দিষ্ট চিকিৎসাপণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পেলেও সব ধরনের ওষুধ এর আওতায় পড়ছে না।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝