সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক সহযোগিতা আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের তাগিদ আইনমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৯:১৩ পিএম  (ভিজিট : ১৩)
X

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

 আইনমন্ত্রী বলেছেন, আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বাড়ানো, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা। তিনি ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এসব কথা বলেন। গতকাল ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) অনুষ্ঠিত এ কংগ্রেসে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, জনগণের ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহি জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক করার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।

তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আন্তঃদেশীয় অপরাধের ধরন ও পরিধি ক্রমেই পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ কার্যকরভাবে মোকাবিলায় শক্তিশালী জাতীয় উদ্যোগের পাশাপাশি দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় ও সমন্বিত পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন।

আইনমন্ত্রী বলেন, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং জনগণের জন্য সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সাম্প্রদায়িক রাজনীতি কিংবা ধর্ম নিয়ে ‘ব্যবসা’ করতে চাই না: আইনমন্ত্রী
ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) পাঁচ বছর পরপর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজন করছে। বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা, বিচারব্যবস্থা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝