মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৮)
X

নাফ নদী তীরবর্তী টেকনাফের পোল্ডার পুনর্বাসন প্রকল্প প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, প্রকল্পটি ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়ালেও দেশের ও জনস্বার্থে এটি ফেলে রাখার সুযোগ নেই।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় জনগণ ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উখিয়া ও টেকনাফে নাফ নদীসংলগ্ন পোল্ডার ৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮ পুনর্বাসনের প্রকল্পটি একাধিকবার সংশোধন ও অতিরিক্ত অর্থ বরাদ্দের পরও প্রত্যাশিত সুফল না দেওয়ায় নতুন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, একই প্রকল্প বারবার সংশোধন করে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা পর্যালোচনা করতে হবে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আবার প্রকল্প সংশোধনের প্রয়োজন না হয়।

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, কৃষি, পরিবেশ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনায় নেওয়া হবে। স্থানীয় জনগণের মতামত ও সহযোগিতাকেও গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা নদীভাঙন, বেড়িবাঁধের দুরবস্থা, জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা পোল্ডার পুনর্বাসনের কাজ দ্রুত ও টেকসইভাবে শেষ করার দাবি জানান।

সভা শেষে পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বাঁধের বর্তমান অবস্থা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝