রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচন জানুয়ারিতে, তফসিল নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ০)
X

নভেম্বরে তফসিল ঘোষণা করে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর ও ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা থাকায় ওই সময়ে ভোট আয়োজন থেকে সরে এসে নতুন এই পরিকল্পনা করা হচ্ছে।

ইসি সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানা যায়, নভেম্বর-ডিসেম্বরজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলবে। ফলে ভোটগ্রহণে প্রয়োজনীয় শিক্ষক পাওয়া এবং বিদ্যালয়গুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা কঠিন হবে। এ কারণে নভেম্বরে তফসিল দিয়ে জানুয়ারিতে প্রথম ধাপের ভোট আয়োজনের কথা ভাবছে কমিশন।

ইসি কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, পরীক্ষা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মো. সানাউল্লাহও জানিয়েছেন, নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষার কারণে নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না।

ইসি সূত্র বলছে, জানুয়ারির পর রোজা ও মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় ভোটের সময় আরও সীমিত হয়ে আসবে। এসএসসি পরীক্ষা শেষে মে মাস থেকে আবার কয়েক ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ৬ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় এর আগেই কয়েক ধাপের নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৯৮ হাজার ১৯৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। এসব কেন্দ্রে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।

গত ৩১ আগস্ট প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে মোট ভোটার প্রায় ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখের বেশি এবং নারী ৬ কোটি ৩২ লাখের বেশি।

ইসির রোডম্যাপ অনুযায়ী, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন নির্বাচন উপযোগী হবে। মামলা ও সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়নে দীর্ঘদিন নির্বাচন হয়নি।

এ ছাড়া ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি, ৫০০টি উপজেলা এবং ১৩টি সিটি করপোরেশনই বর্তমানে নির্বাচন উপযোগী বলে ইসির রোডম্যাপে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে; শুধু ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝