গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা : মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে, সামনের দিনগুলোতে এর ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহদী আমিন। সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও গণমাধ্যমের সঙ্গে বৈঠকে গ্যাস সরবারহের সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুততম সময়ে বাস্তবতার নিরিখে ফিরে সর্বোচ্চ উদ্যাগ গ্রহন করবেন বলে জানিয়েছেন। এর উদ্দেশ্যে ছিল, শিল্প কারখানা যেন আবারো গ্যাস আবারো সচল হয়, বাংলাদেশের অর্থনীতি যেন তার যে পটেনশিয়ালে এবং অগ্রযাত্রা রয়েছে সেটা ধাবমান থাকে সেটা নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন, আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে তার বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং আমরা গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন আজকে দেখতে পাচ্ছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ সে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
এসময় মাহদী আমিন বলেন, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্য মেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু হবে। এলএনজির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদে জ্বালানিনিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করা হচ্ছে। এর জন্য এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট নিরশনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং কার্যক্রম শুরু হয়েছে।
বিদ্যুৎ খাতে বড় অগ্রগতি হিসেবে কারিগরি ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে স্থগিত থাকা ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় সরবরাহ শুরু, শিল্প ও কৃষির বিকাশে উপজেলা ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বৃহৎ সার কারখানা স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা, পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে জাতীয় গ্রিডে নতুন ২’শ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্তকরণ, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, একইভাবে বিভিন্ন কারণে যেসব কলকারখানা এতদিন সচল ছিল না সেগুলোকে পর্যায়ক্রমে চালু করবার জন্য বহুমুখী কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত এক মাসে বাস্তবায়িত ও গৃহীত এই কর্মযোগ্য প্রমাণ করে যে, বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমেই জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ বৈদেশিক ঋণের চাপ সফলভাবে মোকাবেলা করা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন ধরনের অত্যপ্রয়োজনীয় সংস্কার দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যখাতের বৈপ্লবিক উন্নয়ন এবং কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করাসহ প্রতিটি পদক্ষেপে সরকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী মানসিকতার প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, এই সাফল্যগুলো আগামী দিনে বাংলাদেশকে একটি মর্যাদাশীল, স্বাবলম্বী ও মেধাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের যে সুদৃঢ় পথযাত্রা সেটিকে আরো বিকশিত করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে আমরা নতুনভাবে পুনর্গঠন করছি। যেখানে মাত্র সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান হয়ত করে ফেলা কঠিন বা দুরহ।তবে বর্তমান নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার যার ক্ষমতার একমাত্র উৎস জনগণ সেখানে সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা আজ প্রতিটি পদক্ষেপে দৃশ্যমান।
তিনি আরও বলেন, দল, মত, পথ ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে সরকারের মূল লক্ষ্য সবার আগে বাংলাদেশ সেটিই হবে চলার পথের পাথেয়।
মাহদী আমিন বলেন, আমি একটা সুখবর দিতে চাচ্ছি। সেটি হচ্ছে , আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি এর রেটিংয়ে বাংলাদেশকে গতকাল (মঙ্গলবার) নীতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটি স্থিতিশীল রাষ্ট্র। যার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি শুধুমাত্র বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না। আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাই বাড়বে না বরং আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, বাংলাদেশ পরিসংখ্যান বোর তথ্যমতে বিগত বছরের একই সময়ের তুলনায় অর্থাৎ আজকে যদি আমরা তুলনা করি গত বছরের এই সময়ের সাথে কিংবা গত মাসে এই সময়ের সাথে তাহলে কিন্তু আমাদের মূল্যস্ফীতি বা ইনফ্লেশন ইতিবাচক দিকে যাচ্ছে।
তিনি আরও জানান, অর্থাৎ তুলনামূলকভাবে আমাদের যে ইনফ্লেশন রেট সেটা কমে এসেছে। আমাদের খাদ্যপণ্য দ্রব্যমূল্যের যে বৃদ্ধির হার সেটা কমে এসেছে। এর পাশাপাশি আমাদের অন্যান্য বছরের তুলনায় বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যপণ্য রয়েছে সেটা যোগান তুলনামূলকভাবে বেশ ভালো।
জ্বালানি তেলের মূল্য সম্পর্কে মাহদী আমিন বলেন, বিশ্বের অন্য অন্যান্য দেশের তুলনায় এবং বিশেষত আশেপাশের যেকোন দেশের তুলনায় ডিজেল তেলের দাম বাংলাদেশে অপেক্ষাকৃত কম। অর্থাৎ তেলের ক্ষেত্রেও বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে যেন জনগণের ওপর চাপ না পড়ে।
মাহদী আমিন বলেন, গত এক মাসে নির্বাচিত সরকার যেসব জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারের বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে আমরা এগুলোকে মোটামুটিভাবে একটি সাতটি ডিফারেন্ট ভাগে বিভক্ত করতে পারি। এগুলো হলো তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি উদ্ভাবন, গণ মানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়ন, নারীর অগ্রযাত্রা সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানী ও জলবায়ু সহনশীল শিল্পায়ন, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা, সাত প্রাতিষ্ঠানিক সুশাসন জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।
মাহদী আমিন বলেন, বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কল্যাণ ও জীবনমানের উন্নয়নে সরকারি কিছু পদক্ষেপ আমরা গত এক মাসে দেখতে পেয়েছি। তার মাঝে অন্যতম সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক স্বস্তিতে সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার জাতীয় পে-স্কেল অনুমোদন। সব গ্রেডের সরকারি চাকরিজীবীর জন্য সমহারে প্রাতিষ্ঠানিক মোবাইল ভাতার সুবিধা সম্প্রসারণ। অবসরপ্রাপ্ত নিট পেনশন সর্বোচ্চ একশ শতাংশ বৃদ্ধি এবং তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা।
গত এক মাসে দাপ্তরিক কাজে গতি আনতে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থবিভাগের পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার, ভূমি শাসনে স্বচ্ছতা ফেরাতে কর্মকর্তাদের দীর্ঘমেয়াদে একই কর্মসংস্থলে পদায়ন সম্পূর্ণ বন্ধকরণ, সম্পত্তি দান করার পরেও বাবা-মায়ের আজীবন ভোগ দখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা আইন পাশ, সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ব্যাপকভাবে বৃদ্ধি করে স্থায়ী তহবিলের রূপান্তর, প্রান্তিক মানুষের বেঁচে থাকার নিরাপত্তায় দেশব্যাপী সিগনেচার প্রজেক্টগুলো যেমন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জেনদের নিয়মিত সরকারি ভাতার সম্প্রসারণ ৪১টি দেশের এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য সেটিকে আরো সহযোগীকরণ এবং সেবাবান্ধব করবার জন্য কার্যকর নির্দেশনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এই মুখপাত্র।
নারীর অগ্রযাত্রাকে প্রাধান্য দিয়ে এবং তাদের সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষার জন্য গত এক মাসে সরকারের নেওয়া পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, সাইবার পরিসরে নারীদের হয়রানী ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নেটওয়ার্কের সাথে যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো গ্রহণের উদ্যোগ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ নারী শিক্ষার্থীদের সার্বজনীন উপবৃত্তি এবং স্কুলে পুষ্টিকর খাবারের স্থায়ী নিশ্চয়তা বিধানের কার্যকর পরিকল্পনা।
মাহদী আমিন বলেন, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দেখেছি ঢাকা সহ দেশের বাকি আটটি বিভাগীয় শহরে ১৫ তলা বিশিষ্ট সর্বাধুনিক বিশেষায়িত পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, বিশ্বমানের সেবা নিশ্চিতে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল আধুনিক আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থাপনা মডেলে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তৃণমূলের কিডনি রোগীদের জীবন বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সুলভে আধুনিক ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত এবং বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যাকে ১৮০০’তে উন্নীতকরণের বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে।
রোগীদের উন্নত চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ চত্বরে আন্তর্জাতিক মানের বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেন্টারের নির্মাণের ভিত্তি স্থাপন, দেশজুড়ে স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য একক ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করতে ন্যাশনাল ই হেলথ প্লটফর্ম চালুর পরিকল্পনা, জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নীতিমালার ফলে বিগত ছয় মাসে সরকারের গোদামে অতিরিক্তদেড় লক্ষে খাদ্যশস্য মজুদ বৃদ্ধির কথা বলেন মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, যোগাযোগ ব্যবস্থাপনা এবং স্মার্ট ট্রাফিকের ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিবর্তন দেখছি। ঢাকা চট্টগ্রাম করিডরে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রনিক ট্র্যাকশনের স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা স্থাপন করা হয়েছে। মাহদী আমিন বলেন, আমরা গত এক মাসে প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও অসাধারণ অগ্রগতি দেখেছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের প্রতি সুবিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় ফ্যাসিবাদী সংগঠনের গণহত্যাকারীদের সাত জনের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ড ঘোষণা করে গতকাল রায় প্রদান করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ রাষ্ট্রীয় অনুকূলে বাজায়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এ বাজয়াপ্ত সম্পত্তি বৃত্তি করে প্রাপ্ত অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোন বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ হিসেবে প্রদান করার আদেশ দিয়েছে আদালত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে আত্মউৎসর্গকারী ৭৪ জন শহীদ পরিবারের যোগ্য সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরির স্থায়ী নিয়োগপত্র প্রদান করেছেন। প্রাণবন্ত কার্যকর ও প্রাণচাঞ্চল্য ভরপুর জাতীয় সংসদ অধিবেশন পরিচালনা, প্রতিটি মন্ত্রণালয়ের প্রতিটি সিদ্ধান্তের উপর সংসদীয় নজরদারি নিশ্চিত করতে দ্রুততম সময়ে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন ও নিয়মিত বৈঠককে বাধ্যতামূলক করার উদ্যোগ, নাগরিকদের বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক চলাফেরা সুবিধার্থে বার্ষিক বৈধ ট্রাবল কোটার পরিমাণ বৃদ্ধি করে মাথাপিছু ১৮ হাজার মার্কিন ডলারে উন্নীতকরণসহ সরকারে নানা উদ্যাগের কথা বলেন মাহদী আমিন।
সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।
আ.দৈ/আরএস




















