মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম সিলেট সফরে শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ০)
X

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম। সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা।

পরে সিলেট সার্কিট হাউজে গেলে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। সেখানে দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন রাষ্ট্রপতি।

এরপর খাদিমনগরে হজরত শাহ পরান (রহ.)-এর মাজারে যান রাষ্ট্রপতি। সেখানে মাজার জিয়ারতের পাশাপাশি যোহরের নামাজ আদায় করেন তিনি।

সফরের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝