ফ্যাসিবাদী সরকারও হানাদার বাহিনীর পথ অনুসরণ করেছে: ইশরাক
নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী যেভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করেছিল, বিগত ফ্যাসিবাদী সরকারও একই পথ অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিবাদ করলেই মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে সরকার সবসময় থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আ.দৈ/আরএস




















