হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৮০ জনের।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে। এ সময়ে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আ.দৈ/আরএস




















