রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুম-খুনের শিকার পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি: মুক্তিযুদ্ধমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৩২)
X

গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, এসব পরিবারের জন্য নতুন একটি অধিদপ্তর গঠন করে তাদের গেজেটভুক্ত করা হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে বঞ্চিতদের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগের সরকারের সময়ে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়া বিএনপির অনেক নেতাকর্মীকেও পুনর্মূল্যায়ন করা হবে।

দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অর্থনৈতিক সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা উল্লেখ করে আহমেদ আজম খান বলেন, দীর্ঘদিনের জঞ্জাল অল্প সময়ে পরিষ্কার করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রশংসা করে মন্ত্রী বলেন, জীবিত অবস্থায় তিনি যেমন ইতিহাস ছিলেন, মৃত্যুর পরও ইতিহাস হয়ে আছেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝