রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএনসিসিতে ডেঙ্গুর লার্ভা ও ময়লা ফেললে ব্যবস্থা নিবে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৭:৪৩ পিএম  (ভিজিট : ৫৬)
X

ঢাকা সিটিকেরপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন বলেছেন, নগরীতে কোন স্থাপনায় কিংবা বাসা বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে এবং ইচ্ছাকৃতভাবে ময়লা ফেলে রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গুর লার্ভা ও ইচ্ছাকৃতভাবে ময়লা ফেললে আইনগত ব্যবস্থা নিতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে নগরীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালীর  উদ্বোধন কালে প্রশাসক একথা বলেন ।  তিনি বলেন, দ্রুত ময়লা আবর্জনা পরিষ্কার করে ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা গঠনে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ঢাকাকে ক্লিন এবং গ্রীন গড়ার ঘোষণা দিয়েছেন এবং তার ঘোষণা বাস্তবায়নের জন্য অনুশাসন জারি করা হয়েছে। অনুশাসন জারির পর ডিএনসিসিতে কাজ শুরু হয়েছে। ঢাকা শহরকে ডেঙ্গুসহ সবধরনের মশা নিয়ন্ত্রণে রাখার জন্য স্কুল- কলেজে প্রতি সপ্তাহে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। প্রশাসন বলেন, শুধু সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রতিটি পাড়া মহল্লা,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

তিনি জানান, গত ১৫ জুলাই ঢাকা উত্তর সিটিতে সকল স্টেক হোল্ডার ,প্রতিটি সোসাইটির মালিক সমিতিসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী উপস্থিতিতে বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব ও পুলিশ কমিশনারসহ সকলকে নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারের মাধ্যমে সবাইকে সচেতনতা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছ।

তিনি বলেন, ২৮ শে জুলাই আমরা স্কুলে প্রোগ্রাম করেছি এবং তার ধারাবাহিকতায় আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হলো। প্রশাসক বলেন, চলার পথে আপনার হাতে থাকা টিস্যু, হাতে থাকা ছোট পানির কন্টেনার থাকে, নির্দিষ্ট জায়গায় ফেলবেন। চলার পথে রাস্তার আশে পাশে টিস্যু নির্দিষ্ট জায়গায় ফেলুন। একসময় দেখা যাবে বিচ্ছিন্নভাবে কোন আবর্জনা থাকবে না। একটা সুন্দর নগর গড়ে তুলুন।

সাংবাদিকদের প্রশ্ন জবাবে প্রশাসক জানান,  যাদের বাসা বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আমরা জরিমানা করব। এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে ডিএনসিসিতে যোগদান করেছেন। তাদের মাধ্যমে দ্রুত কাজ শুরু করব। 

অনুষ্ঠানে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে ঢাকা উত্তর সিটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর,প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝