রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক ক্লিকেই রোগীর স্বাস্থ্য তথ্য, আসছে ন্যাশনাল হেলথ কার্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ৪৫)
X

দেশের প্রতিটি নাগরিককে একটি একক স্বাস্থ্যব্যবস্থার আওতায় আনতে ‘জাতীয় স্বাস্থ্য কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ড চালু হলে দেশের যেকোনো প্রান্তে অবস্থানরত রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য মুহূর্তেই দেখতে পারবেন চিকিৎসকেরা, ফলে চিকিৎসা সেবা হবে আরও দ্রুত ও কার্যকর।

বুধবার (২২ জুলাই) চীনের শি’আনে অনুষ্ঠিত ‘ডিজিটাল অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন্টিগ্রেশন ফর হেলথ– টুওয়ার্ডস অ্যা নিউ কো-অপারেটিভ ইকোসিস্টেম অ্যালং দ্য সিল্ক রোড’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এই স্বাস্থ্য কার্ড চালু হলে রোগীর পূর্ববর্তী চিকিৎসা ইতিহাসসহ প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া যাবে, যা রোগ নির্ণয় ও চিকিৎসাকে আরও নির্ভুল এবং সমন্বিত করবে। এটি কেবল প্রযুক্তিনির্ভর একটি উদ্যোগ নয়, বরং স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো—ঢাকার একটি আধুনিক হাসপাতালে একজন রোগী যে মানের চিকিৎসা পান, দেশের প্রত্যন্ত চরাঞ্চলের মানুষও যেন একই মানের সেবা পান। ফকির মাহবুব আনাম জানান, সরকার মানবকেন্দ্রিক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি প্রণয়নের কাজ করছে। এই নীতিতে মানবাধিকার, নৈতিকতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে, যাতে প্রযুক্তির সুফল থেকে কেউ বঞ্চিত না হন।

তিনি বলেন, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় শক্তিশালী ডেটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। নিরাপদ তথ্য ব্যবস্থাপনা ছাড়া টেকসই ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

মন্ত্রী আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রযুক্তিনির্ভর উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক অংশীদারত্ব, উদ্ভাবনী প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান নিয়ে কাজ করছে। একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

চীন সরকারের অর্থায়নে বিশ্ব ইন্টারনেট কনফারেন্স বা উঝেন সামিট সচিবালয় এই সিল্ক রোড ফোরামের আয়োজন করে। এতে চীনের সাইবারস্পেস প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, শানসি প্রদেশের নেতৃবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

২১ ও ২২ জুলাই অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, আলজেরিয়া, জাম্বিয়া, কিউবা, নিকারাগুয়া, মরক্কো, সুদান, তিউনিসিয়া, রাশিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝