রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়িতে তৃতীয় দিন চলছে কর্মবিরতি, নার্সকে হেনস্তার বিচার দাবি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২৯)
X

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নার্সকে গভীর রাতে  হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন নার্সিং কর্মকর্তারা।

আজ বুধবার (৮ জুলাই) সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচি চলাকালে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

আন্দোলনরত নার্সিং কর্মকর্তারা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় একজন নার্সকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা শুধু একজন স্বাস্থ্যকর্মীর ওপর হামলা নয়, এটি পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

তাঁদের দাবি, ঘটনার পর এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের ভাষ্য, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মবিরতির মধ্যেও জরুরি বিভাগ, প্রসূতি সেবা এবং অন্যান্য জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে, যাতে রোগীরা দুর্ভোগে না পড়েন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ জুন দিবাগত রাত প্রায় ১টার দিকে শিশু ডন হুমায়ুন নামের এক ব্যক্তি কয়েকজনকে নিয়ে অনুমতি ছাড়াই মহিলা ওয়ার্ডে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, সেখানে ভিডিও ধারণে বাধা দিলে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মাহফুজা আক্তারকে অশালীন ভাষায় গালিগালাজ, হেনস্তা এবং চুল ধরে রাস্তায় ফেলে মারধরের হুমকি দেওয়া হয়। পরে ঘটনাটির একপাক্ষিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে এর আগে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান, প্রতিবাদ সমাবেশ এবং প্রতীকী কর্মসূচি পালন করেন স্বাস্থ্যকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার কৃষ্ণা প্রভা দেবী, সিনিয়র স্টাফ নার্স মায়া রাণী মজুমদার, এসএসএন সুমিনা মমতাজ, শাহনাজ পারভীন, পারভীন আক্তার, কাকলি বড়ুয়া, ঝুমুর আক্তার, রাবেয়া মমতাজ, পম্পী দেবী, মাহফুজা কুম, নাজনীন আক্তার, নাসরিন আক্তার, ফারজানা আক্তার, পাপড়ি দাশ, অর্পনা দাশ, তন্বী পাল, উম্মে কুলসুম শেলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝