রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৮৩)
X

জীবনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (৭ জুলাই) উৎসবমুখর পরিবেশে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টাররে (পিএসটিসি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

ঢাকার পিএসটিসি ভবনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্‌বুব। 

প্রধান অতিথি বলেন, পিএসটিসির এ বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী এবং মানুষের জীবনমান উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারকে ধারণ করে। তিনি জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রায় পাঁচ দশক ধরে পিএসটিসি-এর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

বিশেষ অতিথি ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, ৪৮ বছরের পথচলা পিএসটিসির দীর্ঘ অভিজ্ঞতা, আস্থা ও মানুষের কল্যাণে নিরবচ্ছিন্ন সেবার প্রতীক। তিনি ভবিষ্যতেও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নারী, শিশু, তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 

পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ বলেন, "আগামী দিনগুলোতে আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে চাই, সেবা দিয়ে পঞ্চাশের মাইলফলকে পৌঁছাতে চাই।"

 মো. বদরুল মুনীর, এফসিএমএ, পিএসটিসির কোষাধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ড. নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক, পিএসটিসি। সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানের অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে “অগ্রযাত্রার পথচলা” শীর্ষক একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পিএসটিসির চেয়ারপারসন সানজিদা ইসলাম। মনীশ মিত্র, ResInt Canada-এর ড. খালিদ হাসান এবং NaYoN-এর সাবিক রহমান। ওয়েবিনারটি সঞ্চালনা করেন পিএসটিসি-এর নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। পাশাপাশি বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মিলনমেলা, স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

৪৮ বছরের এই গৌরবময় পথচলার প্রাক্কালে পিএসটিসি সবার জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, মর্যাদা, সমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে অংশীদারিত্ব, উদ্ভাবন এবং জনকেন্দ্রিক উন্নয়ন উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

আ. দৈ./কাশেম/এস আর



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝