রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের এজিএম ও নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৭:৫৫ পিএম  (ভিজিট : ৯২)
X

রাজধানীর তিব্বিয়া হাবিবিয়া কলেজ অডিটোরিয়াম, বকশীবাজারে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি প্রফেসর মাহবুবুর রহমান সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাঃ শারীক হাসান খান, খুলনা ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম কামরুল ইসলাম নবাতাতী, চাঁদপুর ইউনান তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম সাহেদ হোসেন পাটোয়ারী, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম রাজিউর রহমান প্রমুখ ।

সভায় আরও উপস্থিত ছিলেন হাকীম ডাঃ আব্দুল্লাহ আল মামুন, হাকীম শাহ আলম ভূঁইয়া, হাকীম জাহিদুর রহমান জাহিদ, হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, হাকীম বাকাওয়ালী মোল্লা, হাকীম সেলিম রেজা, হাকীম আলাউদ্দিনসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত গুনী ইউনানী চিকিৎসক, শিক্ষক ও পেশাজীবী চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল হাকীম রুহুল আমিন এবং নির্বাচন কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ডাঃ হাকীম নাসির উদ্দিন।

সাধারণ সভায় সর্বসম্মতভাবে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

আবারও ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হন অধ্যাপক হাকিম মাহবুবুর রহমান সাকী এবং জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন হাকীম রুহুল আমিন।

কমিটি পুনর্গঠনের পর অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার "ইবনে সিনার জীবন ও কর্ম: নতুন প্রজন্মের ইউনানী চিকিৎসকদের জন্য শিক্ষা"। সেমিনারে বক্তারা বিশ্ববরেণ্য চিকিৎসাবিজ্ঞানী শাইখুর রাইস হাকীম ইবনে সিনা (রহ.)-এর জীবন, গবেষণা, চিকিৎসা দর্শন এবং আধুনিক যুগে ইউনানী চিকিৎসকদের জন্য তাঁর আদর্শের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা বলেন, ইবনে সিনার জ্ঞানচর্চা, গবেষণামনস্কতা, নৈতিকতা ও মানবসেবার আদর্শ নতুন প্রজন্মের ইউনানী চিকিৎসকদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস।

সার্বিকভাবে বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি গঠন এবং বিশেষ সেমিনার অত্যন্ত উৎসবমুখর, আন্তরিক ও সাফল্যমণ্ডিত পরিবেশে সম্পন্ন হয়। 

আ.দৈ,/কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝