ডিএনসিসিতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের স্বার্থে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সকল সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেছেন প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন।
আজ রোববার (২৮ জুন) রাজধানীর বনানীর করাইল এরশাদ মাঠে আয়োজিত জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনকালে প্রশাসক এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বিশেষ অতিথি হিসেবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আজ ডিএনসিসির আওতাধীন ১০ টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডে মোট ১৯০৫টি এবং অস্থায়ীভাবে ১০৮৯১ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল হচ্ছে এবং এই কার্যক্রম আগামী তিন দিন অব্যাহত থাকবে।
ডিএনসিসি প্রশাসক নগরবাসীকে বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ছাদ-বাগান, বাসা -বাড়ি ও আঙ্গিনাসহ অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার করার আহ্বান জানান। প্রশাসন বলেন ,ঢাকা উত্তর সিটির উদ্যোগে নগরের প্রতিটি স্থানে প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলমান রয়েছে। এই অভিযান সফল করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।তিনি বলেন, ঢাকা উত্তর সিটির উদ্যোগে হাম রুবেলা টিকা কার্যক্রমে যেভাবে সফলতা অর্জন হয়েছে। তেমনি অন্যান্য সেবা কার্যক্রম ও জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সফলতা অর্জন করা হবে।

এদিকে আজ রোববার সকাল থেকেই মিরপুর ১০ নম্বরে ‘রাড্ডা এমসিএস,এফ পি সেন্টারে’ ঢাকা উত্তর সিটির উদ্যোগে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর উপস্থিতিতে ও নিদের্শনায় স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মাহমুদা আলীর সহযোগিতায় জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কেন্দ্রে শিশুদের ভিটামিন "এ" প্লাস খাওয়ানো উদ্বোধন করেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি, ফৈরদৌসী আহমেদ মিস্তি এম পি ও সানজীদা ইসলাম তুলি এমপি, সাস্থ্য অধিদপ্তররের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বি ।
এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন (উপসচিব), ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের- সিবিএ ‘র সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের ইপিআই শাখার কর্মকর্তা- কর্মচারীরা।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী গণমাধ্যমকে বলেন, একটি শিশুও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ যাবে না। আজ যারা আসতে পারেনি, তারা ডিএনসিসির টিকাদান কেন্দ্রে অভিভাবকরা শিশুদের নিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সুযোগ পাবেন।
উল্লেখ্য আজ একযোগে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উপজেলায় শহরে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আমাদের প্রতিটি সন্তানরা যাতে এ প্লাস গ্রহণ করতে পারে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তারপরেও যদি আপনাদের কোন শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ পরে, তরা সিটি করপোরেশনসহ নিকটতম টিকাদান কেন্দ্রে যোগাযোগ করেিভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সুযোগ পাবেন।
আ. দৈ./কাশেম




















