গুলশানে চয়েজ রেস্টুডেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
এডিস মশা নিধনে টাস্কফোর্স কমিটির মনিটরিং চলবে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

বর্ষা মৌসুমে এডিস মশা নিধনে জাতীয় টাস্কফোর্স কমিটির মনিটরিং কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ডেঙ্গু মশা নিধনে জাতীয় টাস্কফোর্স কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি সিটি করপোরেশনসহ সরকারের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে। পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান পরিচালনা তদারিক করবে।
আজ বুধবার (২৪ জুন) "সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স কমিটি" কর্তৃক বাসা বাড়িতে এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান পরিচালনার অংশ হিসেবে রাজধানীর গুলশান ২ এর রোড নম্বার ১০৭ ও ১১২ এর কয়েকটি স্থাপনায় অভিযান কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান
এসময় প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য তাদের প্রতিটি বাড়ির বেলকুনি, টপ, ছাদ বাগান ও নিচের অংশগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ০৩ মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় তিনি নগরবাসীকে নিজেদের বাসা বাড়ি ও বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতার অনুরোধ করেন।
অভিযানকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ১০৭ নাম্বার রোডের চয়েজ রেস্টুডেন্টরে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
অভিযান কার্যক্রম পরিচালনার সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক মাইকিং ,লিফলেট বিতরণ ও স্টীকারের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়।
এসময় তিনি নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে সহযোগিতার অনুরোধ করেন।
আ. দৈ./কাশেম




















