ভ্যান্সের সুইজারল্যান্ড সফর, ইরানের পক্ষে নেতৃত্বে গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। রোববার তাকে লুসার্নের কাছে অবস্থিত ওববুর্গেন এলাকার বুর্গেনস্টক রিসোর্টে যেতে দেখা গেছে।
সুইজারল্যান্ডে রওনা হওয়ার আগে ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে আলোচনায় তার প্রধান অগ্রাধিকার হলো আলোচনার কাঠামো নির্ধারণ করা, পারমাণবিক ইস্যুতে অগ্রগতি অর্জন করা এবং লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা।
ইরানের পার্লামেন্ট স্পিকাল মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যাওয়া দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া ব্যাংকিং ও তেল খাতের শীর্ষ কর্মকর্তারাও এতে অন্তর্ভুক্ত রয়েছেন।
আ.দৈ/আরএস




















