রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা দাবিতে চট্টগ্রামে পুনরায় গুলি,৫ অস্ত্রধারীকে ধরা হচ্ছে না
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৩৭)
X

             অস্ত্রহাতে অভিযুক্ত এক যুবক ধরার কোন আগ্রহ নেই

বর্তমান সরকারের আমলে হঠাৎ চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একদল সশস্ত্র যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিল্প এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল শনিবার (২০ জুন) পাঁচ যুবকের সশস্ত্র দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। পরে মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেন তারা।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে পাঁচ যুবকের একটি দল বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে আসে। সেখানে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল ত্যাগ করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্রধারী কয়েকজন যুবক একটি প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজনের হাতে পিস্তলসদৃশ অস্ত্র ছিল। ওই অস্ত্র থেকে গুলি ছোড়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে।

চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনার কিছুক্ষণ পর মোবাইল ফোনে স্থানীয় এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে তাকে গুলি করার হুমকি দেওয়া হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, চাঁদা দাবিকে কেন্দ্র করে পাঁচজন সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় একাধিকবার গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নগরের চকবাজার থানার চন্দপুরা এলাকায় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনার পরও এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

আ,দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝