বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সময় টিভির জোবায়েরসহ ৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৫:১৪ পিএম  (ভিজিট : ৬৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর বেসরকারি ‘সময় টেলিভিশনের’ সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, তার পরিবারের সদস্য ও দুই সাক্ষীসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় এ আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সময় টিভির আহমেদ জোবায়েরসহ ৬ জনকে আদালতে হাজিরের নির্দেশ মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

সমনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন- আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরীর বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা কার্যকর হলে অভিযুক্তদের যে কোনো সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আদালতে হাজির করা হতে পারে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝