নিউচেরি আইসক্রিম কারখানারকে ৫ লাখ টাকা জরিমানা বিশুদ্ধ খাদ্য আদালতের
নিজেস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) অঞ্চল ২ এর ওয়ার্ড নং ০৫ এর আওতাধীন " নিউচেরি আইসক্রিম কারখানা" ১১৮ রাজারবাগ, শাপলা কানন এলাকায় বিভিন্ন প্রকারের বিষাক্ত রং ও ফ্লেভার, গনচিনি / স্যাকরাইন দিয়ে আইসক্রিম তৈরী এবং বাজারজাতের অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত ।
গতকাল বৃহস্পতিবার (১১জুন) ডিএসসিসির নগরভবনে স্থাপিত বিশুদ্ধ খাদ্য আদালত - ০১ এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিচারক মোঃ কুদরাত - ই - খোদার আদালতে ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ খলিল মাঝি পিতা আক্তার মাঝি মাতা নুরজাহান বেগম স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় ৫ লাখ টাকা জরিমানা করেন। ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান সরেজমিন তদন্ত করে মামলাটি বিচারিক আদালতে উপস্থাপন করেন।
নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান জানান, ২০২৩ সালে ১৩ এপ্রিল মালিকের উপস্থিতিতে ' ১০৯ পূর্ব রাজার বাগ কালিবাড়ি নিউচেরি আইসক্রিম কারখানা' পরিদর্শনকালে বিষাক্ত কেমিক্যাল গুলো জব্দ করা হয়।
তিনি আরো জানান, নাম ঠিকানা বিহীন বিষাক্ত টেক্সটাইল কালার রং ও গণচিনি ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরী করে ব্যবসা করায় ইতিপূর্বেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হয়েছে। পরে আইন ও প্রবিধানমালা মোতাবেক আইসক্রিম পণ্য উৎপাদন না করায় ঢাকার বিশুদ্ধখাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছিলো ।
অবশেষে বিচারিক আদালত মামলাটি শুনানিকালে বিবাদি দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না বলে অঙ্গীকার করেন। পরে আদালত ৫ লাখ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ । এই আদেশের পর আসামী পক্ষ তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করেন ।
আ. দৈ./কাশেম




















