পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে পিএসটিসি নির্বাহী পরিচালকের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :

পিএসটিসি’র নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ আজ রোববার(৭ জুন) পরিকল্পনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. জিন্নাত রেহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ড. নূর মোহাম্মদ পিএসটিসি’র লক্ষ্য, কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে চলমান ও সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য ও অঙ্গীকার একসূত্রে গাঁথা।
তিনি সম্প্রতি পিএসটিসি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পর্কেও আলোচনা করেন। এই সমঝোতার মাধ্যমে পরিবার পরিকল্পনা ও SRHR কার্যক্রম আরও শক্তিশালী করতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পাবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, তরুণ ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. জিন্নাত রেহানা এ সহযোগিতাকে স্বাগত জানান এবং পরিবার পরিকল্পনা ও SRHR খাতেপিএসটিসি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চলমান উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সৌজন্য সাক্ষাতের জন্যপরিবার পরিকল্পনা অধিদপ্তরের পিএসটিসি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
আ. দৈ./কাশেম/ এস রহমান




















