রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালে মৃত্যু ৬ শিশুর পরিবার পাচ্ছে ৮০ লাখ টাকা করে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৪:৪৪ পিএম  (ভিজিট : ৯২)
X

অবশেষে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে  ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত পরিবার এরং হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (৭জুন) দুপুরে সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান আইনজীবী শিশির মনির।

তিনি জানান, ৬টি শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। ৬ শিশুর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এ সময় প্রত্যেক শিশুর পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝