রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, মৃত্যু ছাড়াল ৬০০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৪৫)
X

দেশে গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। হাম এবং হাম সন্দেহে এখন পর্যন্ত ৬০১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৬৫ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে উপসর্গে ১ হাজার ২১০ জনের আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জন।

১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫১১ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এবং ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝