রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআই মামলার ভয়ে অসদুপায় নয় আইন মেনে চলার আহ্বান ডিএমপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৫৪)
X

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআই ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। মঙ্গলবার (২ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করব। যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত অথবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এআই প্রযুক্তি নম্বর প্লেট সনাক্তকরণের মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করে। কিন্তু নম্বর প্লেট অস্পষ্ট বা বিকৃত হলে তা সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, আগে শুধুমাত্র নম্বর প্লেট সংক্রান্ত অপরাধে মামলা দায়ের করা হলেও এখন চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নজরে আসে, যেখানে দেখা যায় এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি । 

গত মঙ্গলবার ( ১৯ মে) দুপুরে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ক্রসিং রাস্তার উপর  মো: লাবলু হক (৩৮) ব্যক্তি মালিকানা মোটর বাইকের  নাম্বর প্লেট ঢাকা মেট্রো ল-১৬-৩৬৫৯ এর শেষের তিনটি ডিজিট ৬৫৯ নাম্বারটি সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রেখে মোটর সাইকেল চালান।  এই অপরাধে মঙ্গলবার (২ জুন) সিটি ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৭২ অপরাধ মোতাবেক তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

তিনি বলেন, এআইকে ফাঁকি দেওয়ার এই অভিনব কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা দেওয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষকে সচেতন করা, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝