রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৪৬)
X

সারাদেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জন শিশু মারা গেছে। এছাড়া রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩১ জন শিশু।বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৬৩১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন। বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষায় নীতি প্রণয়ণের উদ্যোগ সরকারের
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০৮ জন, গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ২৭৫ জন।

১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪০৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে চলতি বছরে ২৬ এপ্রিল, এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল। এদিন দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ৫৬৪ জন হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৪০১ জন।১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১ হাজার ১২০ জন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝