রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাঁশখালী লবণ মালিক-চাষি সমিতির কমিটি গঠন সভাপতি শাহনেওয়াজ, সম্পাদক রাশেদুল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ৪৪)
X

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা লবণ ও মৎস্য মালিক-চাষি সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা রাশেদুল হক চৌধুরী (সিএসএফ)। 

গতকাল মঙ্গলবার (১৯ মে )  উপজেলার গন্ডামারা খাটখালীস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের সদস্যদের মতবিনিময় সভা শেষে ২৬ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ সিকদার, সহ-সভাপতি এখলাছুর রহমান, ইসহাক ছানবী, ফেরদৌস আলম, রিদুয়ান আজিজ, ওসমান গণী, বাদশা সিকদার, যুগ্ম সম্পাদক ছলিম উদ্দিন, ফারুক নেওয়াজ চৌধুরী, সাহেদুল হক, ফয়সাল মনির, সহ-সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, কফিল উদ্দিন, রিদুয়ান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক ইসমাইল বাদশাহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক উসমান গণী, দপ্তর সম্পাদক হারুন সিকদার, সেচ সম্পাদক আব্দুল হান্নান, শ্রম সম্পাদক আবু তৈয়ব, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মানিক, মৎস্য সম্পাদক মোহাম্মদ হোসেন আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ নূর। 

নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী বলেন, 'বাঁশখালীর লবণ ও উপকূলীয় মৎস্য শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। লবণ চাষীরা লবণের ন্যায্যমূল্য পাচ্ছে না। লবণ ও মৎস্যখাত রক্ষা করতে জমি মালিক ও চাষীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই বড় আয়োজনের মাধ্যমে সংগঠনের পুনার্ঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝