রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে টাকা-ফোন লুট
পরিচ্ছন্নতাকর্মীরাও রেহাই পাচ্ছে না ছিনতাইকারীর কবল থেকে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:২৭ এএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ১০:৩৮ এএম  (ভিজিট : ৫০)
X

কেউ রেহাই পাচ্ছে না চাঁদাবাজী ও ছিনতাইকারীদের কবল থেকে।  পুলিশের এসপি, রাজনৈতিক নেতা, ব্যবসাযী, শিক্ষক এবং রাস্তার ঝাড়ুদার পর্যন্ত।  এমনি একটি ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক পরিচ্ছন্নতাকর্মী। তাকে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শ্যামলী হাউজিং নদীরপাড় এলাকায় গতকাল  শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওই কর্মীকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মোহাম্মদ হৃদয় (২১) সিটি করপোরেশনে কাজ করেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার পুরান মল্লিকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় থাকেন।

হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. মামুন বলেন, ‘রাতে বাসায় যাওয়ার পথে এলাকার চিহ্নিত ছিনতাইকারী কিলার আবু সাইদ, মাউরা সোহেল, শাহিন ও আমির রাস্তা অবরোধ করে হৃদয়ের মাথা ও বাম কাঁধে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আদাবর এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে এক যুবক এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।’

আ. দে./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝