রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় চিকিৎসকদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্টসহ নানামুখী চিকিৎসা সুযোগ তৈরীর আহবান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৬৯)
X

ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বিশ্ববরেন্য চিকিৎসকগণ ঘাতক রোগ লিভার সিরোসিস, কার্ডিয়াক এবং কিডনি জটিলতা সমস্যায় আরও নানামুখী চিকিৎসা সুবিধা  তৈরীর আহবান জানান।

আজ রোববার (১০ মে) অনুষ্ঠানে নেপাল মিডিসিটি হাসপাতালের ইউরোলজির স্বনামধন্য বিশেষজ্ঞ রবি কিরণ গৌতম জানান, সময়ের সাথে সাথে বাংলাদেশ সহ সারাবিশে লিভার এবং কিডনী সমস্যা আক্রান্ত রোগী বাড়ছে।

এ সকল রোগীদের সুস্থ, সুন্দর জীবন নির্মানে কাজ করতে হবে। বিশেষ করে কিডনি, লিভার, ব্যুন মেরো ট্রান্স প্লান্ট এবং কার্ডিয়াক সেবা সাধ্যের মধ্যে সহজ ও বিশ্ম মানের করা উচিৎ। যা নেপাল মেডিসিটি হাসপাতাল সাম্প্রতিক সময়ে করছে। 
অনুষ্ঠানে বাংলাদেশ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, এই উদ্যগের মাধ্যমে রোগীরা অনেক উপকৃত হবে। 

নেপাল মেডিসিটি হাসপাতালের সিইও ডা. অমিত তোমার বলেন, নেপালের সাস্থ্যকর আবহাওয়া ও বিশশমানের সেবা রোগীদের দ্রুত সুস্থ করে তুলছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাস্ট্রদূত মি: ঘানশাম ভান্ডারি। 

সিএমএইচ এর এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আনোয়ারুল কবির, বিশিষ্ট নেপ্রোলজিস্ট ডা. নাবিউল হাসান, ডা. বিজয় জি রাজবংশী, ডা রাজ রানা, মি: মঞ্জুরুল করিম প্রমুখ। 

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝