রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু শপথ নিলেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৫:০২ পিএম  (ভিজিট : ৬৬)
X

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমারোহে শপথ গ্রহণ নিলেন । এই ঐতিহাসিক মুহূর্তে সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।

শপথ গ্রহণের পর বিধানসভায়ও যাবেন শুভেন্দু। তার পাশাপাশি শনিবার বিগ্ৰেড প্যারেড গ্রাউন্ডে আরও ১১ জন মন্ত্রী শপথ নিতে পারেন। বাঙালিয়ানাকে পাথেয় করে  আজ শনিবার (৯ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিচ্ছেন শুভেন্দু।

মঞ্চে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। এছাড়াও থাকছে অন্যান্য মনীষীদের ছবি। আর এই শপথ অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গসহ পশ্চিমবঙ্গের সব জেলার বিজেপি কর্মীরা আসতে শুরু করেছে কলকাতার বিগ্ৰেড প্যারেড গ্রাউন্ডে।

এই মেগা অনুষ্ঠানের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখতে চাইছে না প্রশাসন। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বর।

কলকাতা পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনীও। মোট ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে একজন করে আইপিএস মর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। আর পুরো ব্যবস্থা তদারকি করবেন স্বয়ং কলকাতা পুলিশ কমিশনার এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।

শপথ গ্রহণকে কেন্দ্র করে রাত আটটা পর্যন্ত কলকাতায় মালবাহী গাড়ি চলাচলে বড়সড়ো নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। তবে জরুরি পরিষেবা যেমন- অক্সিজেন, ওষধ, সবজি, ফল, দুধ, এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তা, এজেসি বোস রোডের একাংশ থেকে হেস্টিং ক্রসিং খিদিরপুর রোডে কোন গাড়ি যেতে পারবে না।

দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর বাড়ি কাঁথির শান্তি কুঞ্জে ভিড় করেছেন অসংখ্য বিজেপির কর্মী ও সমর্থকরা।

 আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝