রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই কিডনি বিকল বিষু ব্যাপারী বাঁচতে চান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৬:১৭ পিএম  (ভিজিট : ৫৪)
X

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনাপাড়া (বেপাড়িপাড়া) এলাকার মৃত আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে মোঃ বিষু ব্যাপারী (২৭) দুই কিডনি বিকল হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত ছয় মাস ধরে তিনি ক্রনিক কিডনি ডিজিজ (CKD)-এর শেষ পর্যায় (ESRD)-এ আক্রান্ত হয়ে চরম শারীরিক ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

বিষু ব্যাপারীর বাবা আব্দুল হামিদ ব্যাপারী ছিলেন পেশায় একজন চিড়ামুড়ির টানা বিক্রেতা। বাবার মৃত্যুর পর সেই ঐতিহ্যবাহী পেশাকেই বেছে নিয়েছিলেন বিষু। তার সামান্য আয়ের ওপরই মা মমতাজ বেগম ও দুই বোনের ভরণপোষণ চলত। বড় ভাই আলাদা হয়ে যাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব ছিল বিষুর কাঁধে। কিন্তু হঠাৎ এই মরণব্যাধি তার জীবনের সব স্বপ্ন ও উপার্জনের পথ বন্ধ করে দিয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, বিষুর দুটি কিডনিই বর্তমানে অকার্যকর। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আরও ২ থেকে ৩ লাখ টাকা প্রয়োজন। এছাড়া নিয়মিত ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা বাবদ প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার টাকা খরচ হচ্ছে, যা দরিদ্র এই পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

বিষু ব্যাপারীদের নিজস্ব কোনো বসতভিটা নেই। বর্তমানে বাবনাপাড়া এলাকার নঙ্গিনাবাড়ি মসজিদ কমিটির জায়গায় ঘর তুলে তারা কোনোমতে বসবাস করছেন।

বিষুর মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেই ছিল সংসারের একমাত্র ভরসা। এখন সে বিছানায় পড়ে আছে, আমরা খুব কষ্টে আছি। আমার ছেলেকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।
অসুস্থ বিষু ব্যাপারী বলেন, আমি বাঁচতে চাই। সুস্থ হয়ে আবারও মা ও বোনদের পাশে দাঁড়াতে চাই। দেশবাসীর কাছে অনুরোধ, সবাই আমাকে একটু সাহায্য করুন।

মানবিক এই সময়ে সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে বিষু ব্যাপারীর জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।সাহায্য পাঠানোর বিকাশ নম্বর (পারসোনাল): ০১৭৮৫৭৭২৬৮৫

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝