বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ডিএনসিসিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৪৫)
X

জাতীয় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ সাফল্যমন্ডিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, সরকারের ইপিআই কর্মসূচির আওতায়, ঢাকা উত্তর সিটির এলাকায়, গত ১২ এপ্রিল থেকে শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। উক্ত ক্যাম্পেইনে ০৬ মাস থেকে ০৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইন কার্যক্রমের গতিশীলতা বাড়াতে ডিএনসিসির এলাকার সম্মানিত ইমাম, পুরোহিত ও পাদ্রীগণের অংশগ্রহণে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার ০৩ মে সকাল ১০ টায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এবং ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ ।

সভায় ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির সময়সূচি, গুরুত্ব টিকাদান কেন্দ্র সমূহের ঠিকানা সর্ম্পকে বিভিন্ন বিষয় সভায় উপস্থাপন করা হয়। আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পেইন সর্ম্পকে ইতিবাচক বার্তা প্রচার, অপপ্রচার ও ভ্রান্ত ধারণা প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর প্রচার ও অর্জন বৃদ্ধি পাবে এবং সকল শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে, এই আশা ব্যক্ত করে সভা সমাপ্ত করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝