বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২৪২)
X

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

 

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

উপসচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হলো।

 

এর আগে পারিবারিক সমস্যা দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া। গত রোববার (১৯ আগস্ট) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

 

আ.দৈ/এআর

Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝