সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগসহ সবার জন্য উন্মুক্ত এনসিপি: নাহিদ ইসলাম
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৮৮)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ হোক— সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়।

তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তি এনসিপিতে আসতে পারবে না বলে জানান তিনি।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক।


এসময় এনসিপিতে এবি পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।নাহিদ ইসলাম বলেন, যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির নেতাকর্মী হিসেবেই কাজ করবে।

যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দলের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে, আমরা তাদের নিয়ে একত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সামনে এগোতে চাই।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝